ads

বুধবার , ৮ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৮ দফা দাবিতে পৌর কাউন্সিলরদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

খবর টি পড়েছেন : ১৮২
শেরপুরে ৮ দফা দাবিতে পৌর কাউন্সিলরদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় মাসিক সম্মানী ভাতা বাড়ানোসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন পৌর কাউন্সিলররা। এ উপলক্ষে বুধবার সকালে পৌরসভার গেটে এক মানববন্ধন ও পরিষদ মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ওইসময় পৌর কাউন্সিলররা সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় তাদের মাসিক সম্মানী ‘ক’ শ্রেণির ক্ষেত্রে ৮ হাজার, ‘খ’ শ্রেণির ক্ষেত্রে ৭ হাজার ও ‘গ’ শ্রেণির ক্ষেত্রে ৬ হাজার টাকা ধার্য্য করার সিদ্ধান্তকে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ সদস্য এবং উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানদের মাসিক সম্মানীর তুলনায় বৈষম্যমূলক ও অসম্মানজনক বলে দাবি করেন। সেইসাথে তারা অবিলম্বে সেই বৈষম্যমূলক সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের সম্মানজনক মাসিক ভাতা বৃদ্ধি এবং বেতন-ভাতা সরকারের রাজস্ব তহবিল থেকে বিতরণসহ ৮ দফা দাবি তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে পৌর কাউন্সিলরদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুলের সভাপতিত্বে প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ তৌহিদুর রহমান বিদ্যুৎ, প্যানেল মেয়র-৩ হোসনে আরা নাজমা, কাউন্সিলর আমির হোসেন বাদশা, আব্দুল মালেক, হাবিবুর রহমান, মাহমুদা ইয়াসমীন ডলি প্রমুখ। ওইসময় পৌর সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ মুসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টুও ওই দাবির সাথে সংহতি প্রকাশ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads