ads

বুধবার , ৮ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৫২
নালিতাবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ মেহেদি হাসান জনি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সকালে পৌর শহরের গড়কান্দা এতিমখানা এলাকার নিজবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি স্থানীয় মুকুল ওরফে কাইল্যা মুুকুলের ছেলে। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪’র সিপিসি-১ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের কোম্পানী কমান্ডান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ স্থানীয় মেহেদি হাসান জনিকে গ্রেফতার করে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত জনি একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে রাজশাহীর পবা থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৮ দফা দাবিতে পৌর কাউন্সিলরদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পরবর্তী সংবাদ শেরপুরে শহরের সৌন্দর্যবর্ধন ও সড়ক নিরাপত্তা বিষয়ক নাগরিক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads