ads

রবিবার , ৫ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে বনভোজন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪১
শ্রীবরদীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে বনভোজন অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা ॥ শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ৪ মার্চ শনিবার কর্ণঝোড়া রাবার বাগানে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ অংশগ্রহণ করেন।
বনভোজন পূর্ববর্তী সময়ে সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কামরুজ্জামান লিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম ইব্রাহীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুল ইসলাম হিরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আমিনুল ইসলাম, সাবেক কমান্ডার হামিদুর রহমান, সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুর ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান, সদস্য সচিব শাকের মুহাম্মদ আব্দুল্লাহ দানা ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক আলমাছ প্রমূখ। বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কামরুজ্জামান লিপন, জাহান আলী ও শেখ ফরিদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের প্রস্তুতি… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads