শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন হয়েছে। ৫ মার্চ রবিবার শ্রীবরদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পৌর শহরের শহীদ মিনার মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজজোহরা মানবন্ধনের নেতৃত্ব দেন। ওইসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী এপিপিআইয়ের সহকারি প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, এডিপি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, জুয়েল একাডেমিক স্কুলের পরিচালক এম এ ছাত্তার বাবু প্রমূখ। এছাড়াও পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারিবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।























