জাহিদুল হক মনির, ঝিনাইগাতী (শেরপুর) ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭-এ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম। তিনি নালিতাবাড়ি উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের মো.আয়ুব আলীর ছেলে। তিনি ১৯৯৬ সালে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ২০০৫ সালে প্রধান শিক্ষক পদে দায়িত্ব গ্রহণ করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন মো. রবিউল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, তিনি গত বছরেও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে ছিলেন।























