শেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

খবর টি পড়েছেন : ২০৬
শেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

rallyস্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে দিবসের বিভিন্ন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম, এনডিসি মাসুদ রানা ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সমাজসেবা বিভাগ ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এরপর মাধবপুরস্থ সমাজসেবা অফিস মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রতিবন্ধীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর… পরবর্তী সংবাদ প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে জাতীয় পুরস্কার পেলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads