প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে জাতীয় পুরস্কার পেলেন শেরপুরের ব্যক্তি উদ্যোক্তা খন্দকার মোঃ খুররম

খবর টি পড়েছেন : ২৩৬
প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে জাতীয় পুরস্কার পেলেন শেরপুরের ব্যক্তি উদ্যোক্তা খন্দকার মোঃ খুররম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

khurrom-picস্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে বিশেষ অবদানের জাতীয় স্বীকৃতি পেয়েছেন শেরপুরের ব্যক্তি উদ্যোক্তা খন্দকার মোঃ খুররম। ৩ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২৫তম আন্তর্জাতিক ও ১৮ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে খন্দকার খুররমসহ ৩টি ক্যাটাগরিতে ৯ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার মাঝে ওই স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান নজিব ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জিল্লার রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীবরদী-ঝিনাইগাতী নির্বাচনী এলাকার সাবেক এমপি খন্দকার মোঃ খুররম শ্রীবরদীর ভায়াডাঙ্গা ও জেলা শহরের গৌরীপুর এলাকায় দু’টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছেন।
এদিকে প্রতিবন্ধীদের উন্নয়নে বিশেষ অবদানের জাতীয় স্বীকৃতি পাওয়ায় খন্দকার মোঃ খুররমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতী হানাদার মুক্ত দিবস আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads