স্টাফ রিপোর্টার ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি ৩০ নভেম্বর বুধবার শেরপুরে আসছেন। এদিন দুপুরে তিনি শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে আয়োজিত রাজশাহী ইউনিভার্সিটি অব টেকনোলজি (রুয়েট) এর ৬৭’ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। ফেরার পথে ঝিনাইগাতী সদরে উপজেলা জাসদের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এর আগে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের শহরের সজবরখিলাস্থ বাসায় যাত্রাবিরতি করবেন। বিকেলে শহরের নিউমার্কেটস্থ হোটেল অবকাশ এর উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজধানী ঢাকার সরকারি বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।























