নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৫১ পিস ইয়াবাসহ আমজাদ হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২৭ নভেম্বর রবিবার রাতে উপজেলার পৌর শহরের আড়াইআনী বাজার জেলখানা এলাকা থেকে তাকে হাতে নাতে আটক করা হয়। সে স্থানীয় জুলফুক্কার মন্ডলের ছেলে।
নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত বলেন, আটককৃত ব্যক্তি এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি কালে তাকে হাতে-নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।























