ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, কৃষি অফিসার কোরবান আলী, থানার সেকেন্ড অফিসার এস আই সারোয়ার হোসেন, জাসদ’র সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক, আ’লীগ নেতা মো. মজিবর রহমান প্রমুখ।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। ওই সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।























