নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারমারী এলাকার আন্ধারুপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল কুদ্দুসের স্ত্রী ৪ সন্তানের জননী দোলেনা বেগম (৩৮) নিখোঁজ হওয়ার ৫ দিনেও সন্ধান মেলেনি।
জানা যায়, ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে আন্ধারুপাড়া স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন দোলেনা বেগম। তার গায়ের রং শ্যামলা। হালকা পাতলা গড়ন। সাথে বৈশাখী নামের ৪ বছরের মেয়ে সন্তান রয়েছে। ওই সময় তার পরনে ছিল হলুদ রংয়ের শাড়ী। তিনি সাম্প্রতিক সময়ে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে তার বড় ছেলে আল-আমিনের মোবাইল ০১৭৬৫৩৮৫৫৮৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।























