ads

বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা ই-সেবা কেন্দ্রে ইন্টারনেট সংযোগ ব্যাহত ॥ সেবাবঞ্চিত শতশত মানুষ

খবর টি পড়েছেন : ১৬৩
শেরপুরে জেলা ই-সেবা কেন্দ্রে ইন্টারনেট সংযোগ ব্যাহত ॥ সেবাবঞ্চিত শতশত মানুষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

e-seba-centreস্টাফ রিপোর্টার ॥ শেরপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার ১০৩ নং কক্ষের জেলা ই-সেবা কেন্দ্রের দরজায় লেখা ‘জনগণের দোরগোড়ায় সেবা’। আরও লেখা ‘এখানে নকলের আবেদনপত্র গ্রহণ ও ডেলিভারী করা হয়। কিন্তু গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে ২৪ নভেম্বর অফিসের শেষ বেলা পর্যন্ত টানা ৮ দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ভোগান্তির শিক্রা হতে হচ্ছে জেলার শত শত আবেদনপ্রার্থীকে।
বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে জমিসংক্রান্ত কাগজপত্র উঠানোর আবেদনপত্র হাতে অনেককেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদের মধ্যে শ্রীবরদী উপজেলাধীন চকবন্দী গ্রামের আক্তার হোসেন বলেন, আরওআর, আরএস এর ইনফরমেশন আবেদন জমা দেওয়ার জন্য সাংসারিক কাজকর্ম ফেলে ৫ দিন যাবত জেলা ই-সেবা কেন্দ্রে ঘুরেও ইন্টারনেট সংযোগ না থাকার কারণে আবেদনপত্র জমা দিতে পারছি না। তবে পরিচিতদের কাছ থেকে ফ্রন্টডেস্ক এ কর্মরত দিপালী দাস প্রতি আবেদনে ১০ টাকা করে নিয়ে অনেকের কাছেই প্রাপ্তিস্বীকার রশিদ ব্যতিরেকেই জমা নিচ্ছেন। আবার অনেকেই আমার মতো প্রতিদিন প্রয়োজনীয় কাগজপত্র উঠানোর আবেদনপত্র হাতে সারাদিন অপেক্ষা করে শেষ বেলায় খেয়ে না খেয়ে বাড়ি ফিরছেন। সদর উপজেলার সন্ন্যাসীরচরের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম খন্দকার মিস্টার জানান, বিআরএস এর সইমুহুরি নকল উঠানোর ৪টি আবেদনপত্র জমাদানের জন্য দুইদিন যাবত ঘুরছি। নিরুপায় হয়ে শেষঅবধি ৪ আবেদন জমা দেওয়ার জন্য দিপালী দিকে ৪০ টাকা দিয়েছি।
এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে ফ্রন্টডেস্ক এ গেলে সেখানে কর্মরত দিপালী দাস জানান, ৮ দিন যাবত ইন্টারনেট সংযোগ না থাকায় সকলের আবেদনপত্র গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে দীর্ঘদিন যাবত একই অফিসে কর্মরত থাকায় দু’চারজন পরিচিত ব্যক্তির আবেদনপত্র গ্রহণ করেছি। ইন্টারনেট সংযোগ পেলে তাদের আবেদনের রশিদ দেওয়া হবে। টাকা নেওয়ার প্রশ্নে তিনি বলেন, এটি মিথ্যা। তবে পরিচিতরা চা-পান বাবদ ১০/২০ টাকা দিয়ে আবেদন তার কাছে রেখে যাচ্ছেন। এ সময় ফ্রন্টডেস্কের অপর কর্মচারী রফিকুল ইসলামকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকদিন যাবত ইন্টারনেট সার্ভার সমস্যা হচ্ছে। তবে দ্রুত তা কাটিয়ে উঠার চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে নালিতাবাড়ীতে প্রতিবাদ… পরবর্তী সংবাদ বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads