স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। শেরপুর শহরের খরমপুর নিজ কার্যালয়ে কার্যনির্বাহী এক সভায় ২৭ সদস্য বিশিষ্ট ওই তালিকা ঘোষণা করা হয়। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি মো: শওকত আলী ও সাধারন সম্পাদক আবু রায়হান মো: আল-মাছুদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রেজাউল করিম রাজুকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি মো: আব্দুল ছালাম, গোলাম মোস্তফা, মো: সেলিম মিয়া, সহ-সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন বাদল, আরিফুর রহমান মিরাজ, মো: জাহিদুল খান সৌরভ, কোষাধ্যক্ষ হোসাইন আহমদ মোল্লা মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সিরাজ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আল-আমিন বাদশা, সমাজ কল্যাণ সম্পাদক মনিরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক শাহী উম্মুল বানীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ আজিজ মদীনা ও সমন্বয়কারী আল-আমিন। সদস্যদের মধ্যে রয়েছেন ছাইদুর রহমান, দিলীপ কুমার পাল, আলহাজ্ব ডা: এম কে কামাল খাজা, আবু জাফর মো: জাকারিয়া, মো: আবুল কালাম আজাদ, হাবিবুল্লাহ বাহার, মাহমুদুল হাসান, রশিদ আহমদ, একে. এম সারওয়ার ও মো: সেলিম রেজা।
























