নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ীতে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন বন্ধ এবং বার্মার সকল পণ্য বর্জনের দাবিতে প্রতিবাদ মিছিলে হয়েছে। ২৪ নভেম্বর বৃহষ্পতিবার সকালে নালিতাবাড়ী ইয়োথ ক্লাবের আয়োজনে ওই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে পৌর শহেরর দক্ষিণ বাজার থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, উপজেলা এনজিও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ রায়হান, ইয়োথ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. অন্তর মিয়া, সাধরণ সম্পাদক লিখনুজ্জামান লোকমান প্রমুখ।
প্রতিবাদ মিছিলের শ্লোগানে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের হত্যা, নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। আর এই হত্যা-নির্যাতন যদি তাহলে বার্মার সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
























