ads

মঙ্গলবার , ২২ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলা ॥ ৪৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

খবর টি পড়েছেন : ১৩৯
শেরপুরে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলা ॥ ৪৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

sobuj-hottya-lash-uttolonস্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার ৪৭ দিন পর আদালদের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়। ওইসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, চিকিৎসক ডাঃ মুক্তি মাহমুদ, ডাঃ ফাহিম ফয়সাল কল্লোল, ডাঃ খাইরুল কবির, মামলার তদন্ত কর্মকর্তা কামরুল হাসান উপস্থিত ছিলেন।
জানা যায়, মাটি দেওয়ার ৪৭ দিন পর কবর খুড়ে সবুজ মিয়ার লাশ তুলতে গিয়ে পাওয়া গেছে কঙ্কাল। এতদিনে মাংসপিন্ড গলে গিয়ে কাফনের কাপড়ে থাকা হাড়গুলো কবর থেকে তোলার পর নমুনা পরীক্ষার জন্য অংশবিশেষ রেখে বাকিগুলো ফের কবরে দেওয়া হয়। ওইসময় পরিবারের লোকজনসহ বিপুল সংখ্যক এলাকাবাসী জড়ো হয় কবর খুড়ে লাশ তোলার দৃশ্য দেখতে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই কামরুল হাসান জানান, মামলার ডিসিষ্ট সবুজ মিয়ার ময়নাতদন্ত রিপোর্টের বিরুদ্ধে সংবাদদাতা বাদীপক্ষের নারাজী আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে ওই লাশ উত্তোলন করা হয়েছে। ওইসময় পুনঃগঠিত মেডিকেল বোর্ডের ৩ সদস্যও উপস্থিত ছিলেন। তবে কবর খুঁড়ে সবুজ মিয়া কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কাল দেখে ডাক্তারী মতামত দেওয়া সম্ভব না হলে হয়তো তা পরীক্ষার জন্য ঢাকার ফরেনসিক বিভাগে প্রেরণ করা হতে পারে।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামের মৃত ছামাদ মিয়ার ছেলে ডিপ্লোমা কৃষিবিদ সবুজ মিয়ার (৪৬) শ্যালক শেরপুর শহরের শীতলপুর এলাকার বাসিন্দা হানিফ মিয়ার সাথে প্রতিবেশি মৃত শাহ আলমের পুত্র চায়না মিয়াদের জমা-জমি ও মামলা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ২৯ আগস্ট সবুজ মিয়াকে আত্মীয় বাড়ির পাশে স্থানীয় দানেশ মিয়ার খলায় একা পেয়ে তাকে চায়না মিয়ার লোকজন জোরপূর্বক অপহরণ করে পার্শ্ববর্তী রেজাউল করিমের বসতঘরে নিয়ে বেধরক মারপিটে গুরুতর আহত করে। এক পর্যায়ে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে তারা তার চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো তার বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলে তাকে থানা পুলিশে তুলে দেয়। ফলে থানা পুলিশ ওইদিনই তাকে গ্রেফতার দেখিয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেন। অসুস্থ অবস্থায় সবুজ মিয়া ৫ অক্টোবর সকালে কারাগারে হঠাৎ জ্ঞান হারালে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ওই ঘটনায় সবুজ মিয়ার ছোটভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে চায়না মিয়াকে প্রধান আসামী করে স্বনামে ১০ জন ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় প্রধান আসামী চায়না মিয়া (৪৫) সহ ৮ আসামী ২ অক্টোবর আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান আসামী চায়না মিয়াসহ ৫ আসামীর জামিন নাকচ করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে আটকের পর পুলিশ হেফাজতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসহ সবুজ মিয়ার সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্টে জখমের অস্তিত্ব পাওয়ার পরও ‘ওই জখমই মৃত্যুর যথেষ্ট কারণ নয়, বরং হার্ট এটাকে তার মৃত্যু হয়েছে’ বলে ডাক্তারী মতামত দেন জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ মোবারক হোসেন। ওই বিষয়ে সংবাদদাতা বাদীপক্ষ নারাজী দাখিল করলে মামলার তদন্ত কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসকের উপস্থিতিতে শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান তা মঞ্জুর করে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন সাপেক্ষে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে পুনঃময়নাতদন্তের নির্দেশ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মাসকলাই চাষে সাফল্য : কৃষকের মুখে হাসি পরবর্তী সংবাদ জেলা পরিষদ নির্বাচন ॥ শেরপুরে ২৪ ঘন্টার মধ্যে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads