ads

মঙ্গলবার , ২২ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মাসকলাই চাষে সাফল্য : কৃষকের মুখে হাসি

খবর টি পড়েছেন : ১৮৯
নকলায় মাসকলাই চাষে সাফল্য : কৃষকের মুখে হাসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

nakla-maskolaiমোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ নকলায় চলতি মৌসুমে মাসকলাই চাষে লক্ষ্য মাত্রা অর্জিত হয়েছে বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে জমির জু আসায় উপজেলার মাস কলাই চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে বলে জানালেন অভিজ্ঞ চাষিরা।
জানা যায়, এ বছর নকলা উপজেলায় ২ হাজার ৫০ একর জমিতে মাস কলাই চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এবং সম্পূর্ণ অর্জিত হয়েছে। বারি মাস কলাই -৩ ও স্থানীয় জাতের চাষ বেশি করা হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ করে ১৫ জন কৃষকের আওতায় ১৫ টি প্রদর্শনী প্লট রয়েছে। মাস কলাই চাষে আগ্রহী প্রকৃত চাষিদের কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। চন্দ্রকোনা ইউনিয়নে ২শ’ বিঘা, চরঅষ্টধর ইউনিয়নে ১’শ বিঘা ও পাঠাকাটা ইউনিয়নে ৫০ বিঘা জমিতে মাস কলাই চাষের জন্য ওই প্রণোদনা দেওয়া হয়। বাছুর আলগার মোকসেদ, মুক্তার, বানেশ্বর্দীর মিন্টু মিয়া, ভুরদী খন্দকার পাড়য় কৃষি পণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সদস্য ইসমাইল, হেলাল, সাইয়েদুল সহ অনেকের সাথে কথা হয়। তারা জানান মাস কলাই চাষে খরচ নেই বললেই চলে। শুধুমাত্র জমিতে ২/১ টি চাষ দিয়ে মাস কলাইয়ের বীজ বুনে দিয়েই কাজ শেষ। কলাই পাকলে কাজ মাড়াই করা। বপণ থেকে মাড়াই পর্যন্ত যা খরচ হয়, তার চেয়ে প্রায় ৬/৭ গুণ লাভ হয়। এসব বিবেচনায় প্রতি বছর মাস কলাই চাষির সংখ্যা বাড়ছে। নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার মাস কলাই চাষের লক্ষ্য মাত্রা অর্জিত হয়েছে। ফলনও ভালো দেখা যাচ্ছে। সমস্যা না হলে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে। কোন প্রাকৃতিক দূর্যোগ দেখা না দিলে উপজেলার চাহিদা মিটিয়ে, পার্শ্ববর্তী অন্যান্য জেলা উপজেলায় মাসকলাই সরবরাহ করা সম্ভব হবে। তিনি আরও জানান, এ বিষয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ সেবা দেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে এনজিওদের সমন্বয় সভা পরবর্তী সংবাদ শেরপুরে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলা ॥ ৪৭ দিন…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads