স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শান্তিপূর্ণভাবে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ৭৭টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮ হাজার ৩৭৪ জন। এর মধ্যে ২০ নভেম্বর রবিবার অনুষ্ঠিত ইংরেজী বিষয়ের প্রথম পরীক্ষায় ২৬ হাজার ৯১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এক হাজার ৪৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অপরদিকে, জেলার ৫টি উপজেলায় এবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৬৩৭ জন। সেখানে অংশ গ্রহণ করেছে দুই হাজার ৮২ জন। ৫৫৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।




