ads

রবিবার , ২০ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী

খবর টি পড়েছেন : ১৪৯
শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

blood-grouping-campaignস্টাফ রিপোর্টার ॥ ‘রক্ত দিন-জীবন বাচাঁন’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর রবিবার স্বেচ্ছায় রক্ত দান সংগঠন ‘সুরক্ষা’র শেরপুর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখার আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী ওই কর্মসূচী চলে। ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন ৪ বিভাগীয় প্রধান ননটেক (আরএস)- তাসলিমা বেগম, এনভাইরনমেন্ট মাহবুবুল ইসলাম, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স নাহিরুল ইসলাম এবং সিভিল- মাহমুদুল হাসান। আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মজিবুর রহমান স্বপন, মোঃ রাজিবুর রহমান, মোঃ নাসিম, মোঃ আনোয়ার প্রমুখ। এছাড়া ব্লাড ব্যাংক অব নকলার পক্ষে মোঃ মোশারফ হোসেন ও শফিউল আলম লাভলু, প্রেস মিডিয়ার সংবাদ কর্মীসহ ৬ শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দিনব্যাপী ওই কর্মসূচীতে ৪শ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বক্তারা উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, সর্বস্থরের জনগণকে সাথে নিয়ে প্রথমে নিজ প্রতিষ্ঠান অতঃপর পর্যায়ক্রমে সারা দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার চেষ্টা অব্যহত রাখাসহ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন মুমূর্ষ রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনোই এই সংগঠনের মূল লক্ষ্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু পরবর্তী সংবাদ শেরপুরে তারেক রহমানের জন্মদিন পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads