ads

রবিবার , ২০ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর আদিবাসী পল্লীতে নবান্ন উৎসব উদযাপিত

খবর টি পড়েছেন : ১২৭
ঝিনাইগাতীর আদিবাসী পল্লীতে নবান্ন উৎসব উদযাপিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

nabanno-utsobঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসী পল্লীতে নবান্ন (ওয়ানগালা) উৎসব উদযাপিত হয়েছে। ২০ নভেম্বর রবিবার ওই নবান্ন উৎসব উদযাপিত হয়। এ উৎসব উপলক্ষে আদিবাসী পল্লীর মরিয়মনগরে সারাদিনব্যাপী ছিল উৎসবের আমেজ। সকালে গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে খৃষ্ট ধর্মের লোকজন নবান্ন উৎসবের শুভ সূচনা করা হয়। সারাদিন ব্যাপী আদিবাসীদের বিভিন্ন কৃষ্টিকালচার কর্মসূচি পালন করা হয়। মরিয়মনগর মিশনের ফাদার সুবল কুজুর সি.এস.সি নতুন ফসলকে সামনে রেখে প্রার্থনা করে। এ উৎসব উপলক্ষে আদিবাসী পল্লীর ঘরে ঘরে ছিল উৎসবের আমেজ। আদিবাসী পল্লীতে সারাদিন চলে নতুন ধানের তৈরী পিঠা-পায়েশসহ উন্নত মানের খাবারের ধুম। আদিবাসী পল্লীতে এক মেলা বসে। মেলায় আগত দোকানগুলোতে আদিবাসীদের ঐতিহ্যবাহী পোষাকাদিসহ শিশুদের খেলনা বিক্রির ধুম পড়ে যায়। বিকেলে মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে প্রথম দিনেই অনুপস্থিত… পরবর্তী সংবাদ শেরপুরে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads