মো: মোশারফ হোসেন, নকলা (শেরপুর): সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় ২০ নভেম্বর রবিবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনেই নকলায় ২২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নকলায় এবার প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ছিল ৪ হাজার ২২৬ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৯৮৭ জন ও ছাত্রী ২ হাজার ১৩৯ জন। ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী ছিল ৩৮৭ জন। এর মধ্যে ছাত্র ২১৮ জন ও ছাত্রী ১৬৯ জন। এর মধ্যে প্রথম পরীক্ষায় প্রাথমিকে ১৭৬ জন, ইবতেদায়ীতে ৫২ জন অনুপস্থিত ছিল।
এ বছর উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের জন্য ১০টি এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীদের জন্য ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।























