ads

রবিবার , ২০ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

খবর টি পড়েছেন : ১৭৬
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

pscশ্যামলবাংলা ডেস্ক ॥ দেশের ৭ হাজারের বেশি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবেতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, যাতে এবার অংশ নিচ্ছে ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী।
পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীরা প্রথম দিন অংশ নিচ্ছে ইংরেজি পরীক্ষায়। সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। সমাপনী পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার রবিবার রাজধানীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে সমাপনী পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
ক্ষুদেদের সমাপনী পরীক্ষায় গত বছর ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন অংশ নিয়েছিল। সেই হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ২৪ হাজার ২২৬ জন।
প্রাথমিক সমাপনীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন ছাত্র; ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন ছাত্রী। ইবতেদায়ির ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৩১৯ জন ছাত্র এবং ১ লাখ ৪২ হাজার ৩৯৬ জন ছাত্রী। এবার প্রাথমিক সমাপনীতে ২ হাজার ৮৫৭ জন এবং ইবতেদায়িতে ৯০ জন বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
বিদেশের ১১টি কেন্দ্রেও প্রাথমিক ও ইবেতেদায়ি সমাপনী পরীক্ষা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৯৬ পরবর্তী সংবাদ জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা : ২৮ ডিসেম্বর…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads