ads

বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলার কাগজ সম্পাদককে হুমকি : শেরপুর প্রেসক্লাবের নিন্দা

খবর টি পড়েছেন : ১৮৮
বাংলার কাগজ সম্পাদককে হুমকি : শেরপুর প্রেসক্লাবের নিন্দা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

humki-2বিশেষ প্রতিনিধি ॥ শেরপুর প্রেসক্লাবের সদস্য, নালিতাবাড়ী থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক বাংলার কাগজ’ ও অনলাইন নিউজপোর্টাল ‘বাংলারকাগজডটনেট’ সম্পাদক এবং ‘চ্যানেল নাইন’ ও ‘দৈনিক সকালের খবর’র জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরকে হুমকি দিয়েছে নালিতাবাড়ীর বহুল আলোচিত সোহেল মুন্সী। ১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী শহরের নিলামপট্টি রোডে সওদাগরের তেলের দোকান সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলযোগে চলাবস্থায় ওই হুমকি প্রদান করা হয়। ওই ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।
জানা যায়, সাংবাদিক মনিরুল ইসলাম মনির পেশাগত দায়িত্ব পালন শেষে শেরপুর-নালিতাবাড়ী ভায়া গাজিরখামার রোড হয়ে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে নিলামপট্টির গলি দিয়ে মোটরসাইকেলযোগে শহরে প্রবেশ করছিলেন। একই সময়ে একই গলি দিয়ে এক মামলার ওয়ারেন্ট ও অন্য একটি মামলার ফেরারী আসামী সোহেল মুন্সী মোটরসাইকেলযোগে তার এক সঙ্গীকে নিয়ে শহর থেকে বের হচ্ছিল। ওইসময় সওদাগরের তেলের দোকান থেকে সামান্য পশ্চিম-দক্ষিণে ক্রস করতে গিয়ে তাকে ‘খেয়ে দেয়ে তৈরি হওয়ার’ হুমকি দিয়ে চলে যায় সোহেল মুন্সী। বিষয়টি পরক্ষণেই থানা পুলিশকে অবহিত করা হয়।
উল্লেখ্য, এর আগেও গত ৪ মে রাত সাড়ে ১১টার দিকে সোহেল মুন্সীর নেতৃত্বে শহরের দক্ষিণ বাজার এলাকায় বাড়ি যাওয়ার পথে সাংবাদিক মনিরের উপর সশস্ত্র হামলা চালিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন পরবর্তী সংবাদ শ্রীবরদী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে পৌরসভা চ্যাম্পিয়ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads