শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক চাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অভিযানের উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের হলরুম সোমেশ্বরীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাছান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী লাল, কৃষক লীগ নেতা আব্দুল কাদের, উপ সহকারী কৃষি অফিসার ও ডিপ্লোমা কৃষিবিদ এসোসিয়েশনের সভাপতি আব্দুল জলিল, প্রান্তিক চাষী দেলোয়ার হোসেন প্রমুখ। ওইসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষিত কৃষক সংগঠক, গণমাধ্যমকর্মী, কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
























