ads

বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দরিদ্র পরিবারের মধ্যে জীবিকা সহায়তা প্রদান

খবর টি পড়েছেন : ১৮০
ঝিনাইগাতীতে দরিদ্র পরিবারের মধ্যে জীবিকা সহায়তা প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-distribution-picture-16-11-2016স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে বিপদাপন্ন ও অতি দরিদ্র পরিবারের মধ্যে পেশা শক্তিশালী ও বহুমূখীকরণ জীবিকা সহায়তা প্রদান করা হয়েছে। ১৬ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার গজনী বনরাণী রিসোর্ট প্রাঙ্গণে ওই সহায়তা প্রদান করা হয়।
কারিতাস ময়মনসিংহ অঞ্চল বন্যা ও খরা মোকাবেলায় জনগণের সহনশীলতা শক্তিশালীকরণ (এসসিআরডিএফ) প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকুল চন্দ্র কোচ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা। বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, ঝিনাইগাতীর চেয়ারম্যান নবেশ খকশী, সাংবাদিক এম. খলিলুর রহমান, কারিতাসের মাঠ কর্মকর্তা বিকাশ ঘাগ্রা, নেবুল চিসিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাস আলোঘর প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সত্যজিত মৃ।
কারিতাসের মাঠ কর্মকর্তা বিকাশ ঘাগ্রা জানান, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বিপদাপন্ন ও অতি দরিদ্র ২৭০টি পরিবারের মধ্যে সেলাই মেশিন, গাভী ও ছাগল বিতরণ করা হয়েছে। ওই সকল পরিবারের সদস্যদের সেলাই, গাভী ও ছাগল লালন পালনের ওপর প্রশিক্ষণ প্রদানও করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক তালাত মাহমুদকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি :… পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads