স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পুলিশ লাইন একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং পুলিশ সুপার মেহেদুল করিম ও ভাইস প্রেসিডেন্ট হাওয়া বিবির বিদায় অনুষ্ঠান ১৬ নভেম্বর বুধবার একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহ্উদ্দিন সিকদার, অভিভাবক জাকির হোসেন মোল্লা, মো. মোস্তাফিজুর রহমান, শবনম মোস্তারী, মো. মাসুদুজ্জামান, মো. জাহিদ হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।বিদায়ী অতিথিদের কোটপিন পড়িয়ে দেন জাকির হোসেন মোল্লা ও লতিফা ইয়াসমিন। মানপত্র পাঠ করেন অভিভাবক আশরাফুন নাহার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামসাদ জাহান ও সোহেল রানা।
























