ads

বুধবার , ১৬ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক তালাত মাহমুদকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি : শেরপুর প্রেসক্লাবের নিন্দা

খবর টি পড়েছেন : ১৬৫
সাংবাদিক তালাত মাহমুদকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি : শেরপুর প্রেসক্লাবের নিন্দা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

humkiস্টাফ রিপোর্টার ॥ পত্রিকায় জালিয়াতির সংবাদ প্রকাশিত হওয়ায় শেরপুর জেলার কবি ও ছড়াকারদের সংগঠন ‘কবি সংঘ’র সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়েছে ওয়াহিদ মুরাদ নামের এক ব্যক্তি।  ওই ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। সেইসাথে তারা হুমকিদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
অভিযোগে প্রকাশ, শেরপুরের নকলা উপজেলার বাছুর আলগা মৌজায় কবি ও সাংবাদিক তালাত মাহমুদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে ক্রয়কৃত স্বত্ব:দখলীয় দেড় একর আবাদী জমি রয়েছে। ওই জমি ১৯৯৪ সন থেকে তারা ভোগ দখল করে আসছেন। ২০১৫ সনের শেষের দিকে নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের বাছুর আলগা (দক্ষিণ) গ্রামের মৃত গোলাম মাওলার পুত্র ওয়াহিদ মুরাদ গং সদলবলে হঠাৎ ওই জমিতে গিয়ে বোর ধানের বীজতলা তসরূপ করে এবং বাছুর আলগা গ্রামে নিজ বাড়িতে একা বসবাসকারী কবি ও সাংবাদিক তালাত মাহমুদের ভাতিজা তৌহিদুজ্জামান কিবরিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করার হুমকি দিতে থাকে। ওই অবস্থায় তৌহিদুজ্জামান কিবরিয়া বাদী হয়ে ওয়াহিদ মুরাদসহ মোট ৯ ব্যক্তির বিরুদ্ধে শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌ: কা: বি: ১০৭/১১৭ ধারায় একটি মামলা দায়ের করলে বিবাদীরা আদালতে ৪র্থবারের মাথায় হাজির হয়ে মুচলেকা দিয়ে রেহাই পায়। অপরদিকে নকলা সহকারী জজ আদালতে তৌহিদুজ্জামান কিবরিয়াসহ ৫ ব্যক্তি বাদী হয়ে ওয়াহিদ মুরাদসহ ৯ ব্যক্তির বিরুদ্ধে একটি ইনজাংশান মামলা দায়ের করেন। আদালত শুনানী শেষে ওয়াহিদ মুরাদসহ ৯ বিবাদীর বিরুদ্ধে ওই জমিতে অনধিকার প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেন। এতে ওয়াহিদ মুরাদ গং আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং নানা রকম হুমকি দিতে থাকে। সর্বশেষ ১৩ নভেম্বর রবিবার বিকেলে চন্দ্রকোণা বাজারে একজন স্থানীয় সাংবাদিকের সামনে ওয়াহিদ মুরাদ তালাত মাহমুদকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়। এ ছাড়া আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে ওই জমি জবর দখল করবে বলেও সাংবাদিকের সামনে আস্ফালন করে।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে ‘ভূমিদস্যুদের চাঞ্চল্যকর জালিয়াতি ভূয়া দলিলে বিল দখলের চক্রান্ত’ শিরোনামে বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই চক্রটি তালাত মাহমুদের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এক মাস পরও উদঘাটন হয়নি কলেজ ছাত্র… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে দরিদ্র পরিবারের মধ্যে জীবিকা সহায়তা প্রদান

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads