ads

বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খবর টি পড়েছেন : ৩৬৮
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

khaleda-zia_(4)_শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার দিন অর্থাৎ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়া জন্মদিন উদযাপন করায় তার বিরুদ্ধে এক নালিশি মামলায় ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম বৃহস্পতিবার ওই আদেশ দেন।
গত ৩০ অাগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওইদিনই বিএনপি চেয়ারপারসনকে ১৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে খালেদা জিয়া সেদিন আদালতে হাজির হননি। এ ঘটনায় আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।
সেই আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতারি পরোয়ানা তামিল করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন।
নালিশি মামলার আরজিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিনে উৎসব করেন খালেদা জিয়া। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কুৎসা ও বানোয়াট কথা বলা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আ’লীগ ক্ষমতায় আসলে গণতন্ত্র বিপন্ন হয় : ঠাকুরগাঁওয়ে… পরবর্তী সংবাদ জ্বালানি তেলের দাম কমানো হবে: অর্থমন্ত্রী

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads