স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। ১৬ নভেম্বর বুধবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় আয়োজিত সম্মেলনে ওই কমিটি গঠন করা হয়। এতে আব্দুস সালাম উষাকে সভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও বিল্লাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সদস্য সচিব আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাস্টার, যুগ্ম আহবায়ক জাফর আলী, মোঃ রমজান আলী, জাহাঙ্গীর আলম, মহসিন কবীর মুরাদ, আসাদুজ্জামান মিস্টার, সোলায়মান সোলে, আশিকুর রহমান রয়েল ও সুলতান আহমেদ ময়না । সভায় সভাপতিত্ব করেন আব্দুস সালাম উষা।
























