ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উদ্বোধনের অপেক্ষায় থাকা নবনির্র্মিত ৪তলা থানা ভবন পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম। ১৫ নভেম্বর মঙ্গলবার রাতে তিনি ওই নবনির্মিত থানা ভবনটি পরিদর্শন করেন। ওইসময় তিনি বলেন, সারাদেশে ১০১টি থানা ভবণের মধ্যে এ থানা ভবণ একটি। তিনি আরো বলেন, ভবণটি যে কোন সময় উদ্বোধন করা হবে। পরিদর্শনকালে তার সাথে ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
জানা যায়, ২০১৪ সালে ওই ভবনটির নির্মান কাজ শুরু হয়। সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক ভবণটি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ থানা ভবণ টাইপ প্লানে নির্মাণ প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মিত হয়। গণপূর্ত বিভাগের আওতায় ওই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি টাকা।
























