ads

বুধবার , ১৬ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুয়েটে ভর্তির সুযোগ ॥ দরিদ্র বিপ্লবকে শেরপুর জেলা প্রশাসকের সহায়তা

খবর টি পড়েছেন : ১৭২
বুয়েটে ভর্তির সুযোগ ॥ দরিদ্র বিপ্লবকে শেরপুর জেলা প্রশাসকের সহায়তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-picস্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ভর্তির সুযোগ পাওয়া শ্রীবরদীর শিক্ষার্থী বিপ্লব হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। ১৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক তার অফিস কক্ষে বিপ্লবের হাতে ভর্তিবাবদ নগদ ৭ হাজার টাকা তুলে দেন। একইসাথে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার তার হাতে যাতায়াত বাবদ ১ হাজার টাকা তুলে দেন। ওইসময় জেলা প্রশাসক বিপ্লবকে বুয়েটে ভর্তির পর সংশ্লিষ্ট দায়িত্বে থাকা মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমানের মাধ্যমে মাসিক নিয়মিত সহায়তা পেতেও আশ্বস্ত করেন। সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, প্রভাষক মলয় চাকী, জেলা নাজির রফিকুল ইসলাম, বিপ্লবের বাবা মোঃ সুন্দর আলী ও তার এলাকার ইউপি সদস্য মজিবর রহমান উপস্থিত ছিলেন।
জানা যায়, শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের হতদরিদ্র মোঃ সুন্দর আলী ও বিলকিস বেগমের সন্তান বিপ্লব হোসেন ২ ভাই ও ১ বোনের মধ্যে প্রথম। সে ২০১৪ সালে স্থানীয় গোপালখিলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও ২০১৬ সালে রাজধানী ঢাকার হামর্দদ পাবলিক কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ লাভ করে। এরপর সে বুয়েট, ঢাবি ও কুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩টিতেই উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পায়। তবে সে বুয়েটেই ভর্তি হতে ইচ্ছুক। কিন্তু আর্থিক অনটনের কারণে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় ভুগছিল বিপ্লব ও তার পরিবার। ওই অবস্থায় বিপ্লবের কথা জানতে পেরে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম সহায়তার হাত বাড়ান।
উল্লেখ্য, জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম উচ্চতর শিক্ষার সুযোগ পাওয়া শেরপুরের বিভিন্ন অঞ্চলের হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিয়ে আসছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১নং পৌর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন পরবর্তী সংবাদ শেরপুরে এক মাস পরও উদঘাটন হয়নি কলেজ ছাত্র…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads