মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মুক্তিযোদ্ধাদের নিজ উদ্যোগ ও অর্থায়নে ছবিসহ নামফলকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৬ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের রিহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় এলাকার ১১ জন মুক্তিযোদ্ধাদের নাম চির স্মরনীয় করে রাখতে ওই নাম ফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছবিসহ ওই নাম ফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রধান অতিথি মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার। ওইসময় উপস্থিত ছিলেন নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারি কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ কফিল উদ্দিন ও মুক্তিযোদ্ধা মোঃ সাহেব আলী। ওই সময় বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, স্থানীয় মুক্তিযোদ্ধাগন ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, ছবিসহ ওই নাম ফলকের মাধ্যমে যে ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে চির স্মরনীয় করা হচ্ছে তারা হলেন সর্বমুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী, মোঃ নবী হোসেন, আঃ আজিজ, মোঃ সুরুজ্জামান, মোঃ আশরাফ উদ্দিন, মোঃ সামসুল হক, মোঃ আজগর আলী, মোঃ বারেক মিয়া, মোঃ সাদেক আলী, মোঃ কফিল উদ্দিন এবং মোঃ সুরুজ্জামান।









