শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল প্রমূখ।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলার সদর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদটি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় ছিল। পরে মসজিদ কমিটির উদ্যোগে এলাকাবাসী, ব্যবসায়ী, নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্যর সহায়তা মসজিদ প্রায় এক কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট মসজিদ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
























