ads

মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুব সমাজকে পর্যটনমুখী করতে মোটরসাইকেলে দেশ ভ্রমণে এক দম্পতি

খবর টি পড়েছেন : ১৫৯
যুব সমাজকে পর্যটনমুখী করতে মোটরসাইকেলে দেশ ভ্রমণে এক দম্পতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-picস্টাফ রিপোর্টার ॥ ‘ট্যুরিজম ফর অল’ শ্লোগানকে ধারণ করে দেশের যুব সমাজকে ভ্রমণ ও পর্যটন শিল্পের প্রতি আগ্রহী করে তুলতে এই প্রথম ঢাকার মিরপুরের বাসিন্দা আলমগীর আহমেদ চৌধুরী ও তার সহধর্মিনী চৌধুরানী দিপালী আহমেদ মোটর সাইকেলযোগে দেশ ভ্রমণে বেরিয়েছেন। ওই পর্যটক যুগল ৩০ অক্টোবর সকাল ৮টায় মুন্সীগঞ্জ জেলা থেকে দেশ ভ্রমণ শুরু করেন। ১৫ নভেম্বর দুপুরে ১৩টি জেলা ভ্রমণ শেষে শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সাথে মতবিনিময় করেন। পরে তারা শেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং শেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন।
ওইসময় আলমগীর আহমেদ চৌধুরী জানান, ১৪ বছরের দাম্পত্য জীবনে তারা ব্যক্তিগতভাবে দেশের প্রায় ২৫টি জেলা ঘুরে বেড়িয়েছেন। তিনি বলেন, ‘বেঁচে থাকার জন্য পারিবারিক বন্ধন অত্যন্ত জরুরি। পরিবার ছাড়া জীবন অচল। সে কারণেই সবকিছুতেই তারা একসাথে নেমে পড়েন।
দীপালী জানান, রাসেল ইন্ড্রাস্ট্রিজ তাদেরকে একটি মোটরসাইকেল উপহার দিয়েছে। পাশাপাশি তাদেরকে সব ধরনের টেকনিক্যাল সাপোর্টও দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আগামী বছরের ১৯ জানুয়ারির মধ্যে দেশের ৬৪ জেলার ঐতিহাসিক স্থান ও নিদর্শন দেখার কাজ শেষ করে ঢাকায় গিয়ে পৌঁছাবেন বলে আশা করছেন তারা।
পরে শেরপুরের ঐতিহ্যবাহী গারো পাহাড়ে বসবাসরত আদিবাসীদের জীবনমান পর্যবেক্ষণ ও গজনী অবকাশ কেন্দ্র পর্যবেক্ষণের জন্য বেরিয়ে যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন পরবর্তী সংবাদ রিজার্ভের এক কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads