স্টাফ রিপোর্টার ॥ আইন শৃঙ্খলার উন্নয়ন ও মাদক প্রতিরোধে সফলতায় সম্মাননা পেলেন শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা। জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের ৯ম বার্ষিক সাধারন সভায় ওই সম্মাননা তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জি.এম কেরামত আলী। ওইসময় সংগঠনের শেরপুর জেলা শাখার চেয়ারম্যান এসএম শহীদুল ইসলাম ও সচিব ডা. মো. শাজাহান আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবিহা জামান শাপলা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের শেরপুর জেলা শাখার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা। এছাড়া তিনি বর্তমানে আওয়ামী লীগের সহযোগি সংগঠন মহিলা আওয়ামী লীগ এবং শেরপুরটাইমস ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদকসহ রবীন্দ্র সম্মিলন পরিষদ ও পাতাবাহার খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
এদিকে আইন শৃঙ্খলার উন্নয়ন ও মাদক প্রতিরোধে সফলতায় বিশেষ সম্মাননা পাওয়ায় তরুণ সংগঠক সাবিহা জামান শাপলাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, শ্যামলবাংলা২৪ডটকম’র উপদেষ্টা সম্পাদক সোলায়মান খান মজনু, শেরপুরটাইমসডটকম’র চেয়ারম্যান আনিসুর রহমান, জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি সঞ্চিতা হোড় দীপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি শিব শংকর কারুয়া শিবু, কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আসাদুজ্জামান মোরাদ।
























