স্টাফ রিপোর্টার ॥ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ভলিবল টূর্ণামেন্টে ময়মনসিংহ জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত টূর্ণামেন্টের ফাইনাল খেলায় শেরপুর জেলা পুলিশ দলকে ২-০ গেমে (২৫-১৮, ২৫-২১) হারিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।
এ উপলক্ষে শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিমের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান ও সালাহউদ্দিন শিকদার, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ টূর্ণামেন্টে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলা দল অংশ নেয়।
এর আগে দুপুরে শহরের খরমপুর এলাকাস্থ পুলিশ লাইন একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন’র নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম। ওইসময় একাডেমীর প্রতিষ্ঠাতা পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, পুলিশ সুপার পতœী বিবি হাওয়া, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার লাবনী খন্দকারসহ ৫ থানা ও ডিবির ওসিগণ উপস্থিত ছিলেন।

























