ads

বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-family-planningস্টাফ রিপোর্টার ॥ ‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১২-১৭ নভেম্বর অনুষ্ঠেয় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে শেরপুরে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আয়োজিত অ্যাডভোকেসি সভায় জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযূষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবীর তালুকদার, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। অ্যাডভোকেসি সভায় পরিবার পরিকল্পনা বিভাগের সুপারভাইজার ও মাঠ কর্মীগণসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে এ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সারাদেশের ন্যায় শেরপুরে আগামী ১২-১৭ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠক ছাড়াও মোট ৪৩ টি সরকারি সেবা কেন্দ্র এবং ৪টি এনজিও ও প্রাইভেট সেক্টরের সেবা কেন্দ্রে পরিবার পরিকল্পনা সেবার আওতায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি, মা ও শিশু স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব ও জেন্ডার বিষয়ক কার্যক্রমের সেবা দেওয়া হবে।

Shamol Bangla Ads

sherpur-family-planning-2

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌর জাদুঘর স্থাপন বিষয়ে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেরপুরে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads