ads

বুধবার , ৯ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌর জাদুঘর স্থাপন বিষয়ে মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ৩০৩
শেরপুর পৌর জাদুঘর স্থাপন বিষয়ে মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-pourosovaস্টাফ রিপোর্টার ॥ শেরপুর অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, আদি নিদর্শন, পুরাকীর্তি, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্থাপনা সংরক্ষনের লক্ষ্যে শেরপুরে পৌর জাদুঘর স্থাপনের উদ্যোগ নিয়েছে শেরপুর পৌরসভা। এ লক্ষে ৯ নভেম্বর বুধবার দুপুরে শেরপুর পৌরসভা মিলনায়তনে পৌর পরিষদ ও স্থানীয় সুধীবৃন্দের অংশগ্রহনে এক মতবনিমিয় সভা করা হয়েছে। পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, ইতিহাস পরিষদের অধ্যক্ষ আখতারুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ডায়াবেটিক সমিতির সভাপতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, চেম্বার সভাপতি মো. মাছুদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, সাংবাদিক হাকিম বাবুল, পৌর সচিব আবু লায়ের মো. বজলুর রহমান প্রমুখ। সভায় শেরপুর পৌরসভার চারু ভবনকে জাদুঘর হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন পৌর মেয়র। এজন্য শেরপুরবাসীর সহায়তা কামনা করে যার কাছে যা কিছু নিদর্শন আছে তা দিয়ে এবং তথ্য দিয়ে সহায়তা করে পৌর জাদুঘরকে সমৃদ্ধ করার আহবান জানান। তিনি বলেন, ঐতিহ্যবাহী চারু ভবনের ৪টি কক্ষকে ৪ টি গ্যালারি করে একটিতে পৌরসভার ইতিহাস-ঐতিহ্য, আরেকটিতে মুক্তিযদ্ধের নিদর্শন, অন্যটিতে শেরপুর সংক্রান্ত প্রকাশনা এবং আরেকটিতে শেরপুর অঞ্চলের সাধারন তথ্যাবলি ও নিদর্শন দিয়ে সাজানো হবে। আগামী বছরের ২৬ মার্চ জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। এসময় সভায় উপস্থিত সুধীবৃন্দ এজন্য একটি পরিচালনা কমিটি গঠন ও প্রাথমিকভাবে পৌরসভার কর্মচারিদের মধ্য হতে একজন কিউরেটর ও দু’জন সহকারি নিয়োগ দিয়ে জাদুঘরের কাজ শুরু করার পরামর্শ দেন। জাদুঘরের জন্য নিদর্শন সংগ্রহে বহুল প্রচারের জন্য পত্র-পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া, ক্যাবল অপারেটর, ফেসবুক, ইন্টারনেটে প্রচারণা, পোস্টারিং এবং মাইকিং করার পরামর্শ দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads