ads

বুধবার , ৯ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

খবর টি পড়েছেন : ১৫৯
নালিতাবাড়ীতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

book-bitoron-picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত খাতা ও জ্যামিতিবক্স বিতরণ করা হয়েছে। ৯ নভেম্বর বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাংগাইলের আয়োজনে ওই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ওই শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ডা. এএম পারভেজ রহিম। বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাংগাইলের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬৪৫টি খাতা ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ১৪৬টি জ্যামিতি বক্স বিতরণ করেন। ওই সময় নালিতাবাড়ী উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এমএ হাকাম হীরা, এলাকার গণ্যমান্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় এ্যাডভোকেসি সভা পরবর্তী সংবাদ শেরপুর পৌর জাদুঘর স্থাপন বিষয়ে মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads