স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা কারাগারের নারী বন্দীদের প্রশিক্ষণের জন্য জেলা সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে দু’টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ৮ নভেম্বর মঙ্গলবার সকালে কারাগারে নারী বন্দীদের হাতে ওই সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। ওইসময় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ আর এম ওয়াহেদুজ্জামান ও চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাছুদসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাজসেবা বিভাগ জানায়, নারী বন্দীরা কারা জীবন শেষে বের হয়ে যাতে স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে স্বাবলম্বী হতে পারে সেজন্যে কারাগারের ভেতরে তাদের ওই সেলাই মেশিন চালনার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
























