ads

সোমবার , ৭ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইকোপার্কে নববধূর শ্লীলতাহানির ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার মামলায় স্বামীসহ ৫ জনের কারাদন্ড

খবর টি পড়েছেন : ১৯৩
ইকোপার্কে নববধূর শ্লীলতাহানির ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার মামলায় স্বামীসহ ৫ জনের কারাদন্ড
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের মধুটিলা ইকোপার্কে নববধুর শ্লীলতাহানির ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর মামলায় স্বামীসহ ৫ জনের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। ৭ নবেম্বর রবিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মোহাম্মদ হারুন অর রশিদ ওই রায় ঘোষণা করেন। দন্ডিতরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম (২৭), জসিম উদ্দিনের ছেলে আব্দুস ছালাম (২৫), মতিউর রহমানের ছেলে মনু মিয়া (২৬), মৃত হাসমত আলীর ছেলে ইজারাদার মোস্তফা কামাল (৩০) ও নকলা উপজেলার বাছুরআলগা গ্রামের আনছার আলীর ছেলে নজরুল ইসলাম বুলবুল (৩০)। এদের মধ্যে শফিকুলকে পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের ৮ (১) ধারায় ৭ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড এবং একই আইনের ৮ (৩) ধারায় ৫ বছর সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড, ৮ (৭) ধারায় সালাম ও মনু মিয়াকে ৭ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড, ৮ (৩) ধারায় মোস্তফা কামালকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড এবং বুলবুলকে ৮ (৭) ধারায় ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাজমুল হাসান লিটন মিয়া (৩৫) নামে অপর আসামীকে খালাস দেওয়া হয়। এর আগে ওই নববধূর শ্লীলতাহানির পৃথক মামলায় গত বছরের ৩ নবেম্বর ৫ আসামীর প্রত্যেককে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড হয়।
জানা যায়, ২০১৪ সালের ১৭ জুলাই নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে স্বামী নজরুল ইসলাম বুলবুলের সাথে বেড়াতে যাওয়া ওই নববধুকে শফিকুল ইসলামের নেতৃত্বে স্থানীয় কয়েকজন বখাটে অস্ত্রের মুখে জোরপূর্বক শ্লীলতাহানি করে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে ওই নববধুর পরিবারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে বখাটেরা মোবাইলে ব্লট্রুথ ও ইন্টারনেটে সেই অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়। চাঞ্চল্যকর ওই ঘটনায় নববধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে নালিতাবাড়ী থানায় দু’টি পৃথক মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে পুলিশ সংশ্লিষ্ট আইনে নববধূর স্বামী নজরুল ইসলাম বুলবুল ও ইকোপার্কের কর্মচারী গোলাম মোস্তফাসহ ৫ আসামীর বিরুদ্ধে গত বছরের ২৪ ডিসেম্বর আদালতে পৃথক দু’টি অভিযোগপত্র দাখিল করে। পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচারিক আদালত বাদী, ভিকটিম, জবানবন্দি গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন : ফের হাকিম… পরবর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপন : ৪ হাজার…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads