ads

মঙ্গলবার , ৮ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাঁওতাল নেতা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

খবর টি পড়েছেন : ২৪১
সাঁওতাল নেতা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-pic-2স্টাফ রিপোর্টার ॥ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলের বাগদা ফার্মে ভুমি রক্ষার আন্দোলনে পুলিশের গুলিতে সাঁওতাল নেতা শ্যামল হেমব্রত হত্যার ঘটনার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ৮ নবেম্বর মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথ বাজার সড়কে পৌর টাউন হলের সামনে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (এইচআরডি) ওই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলাইমান আহমেদ, সাধারন সম্পাদক গাজী সাইফুল ইসলাম, জনউদ্যোগ সদস্যসচিব হাকিম বাবুল, আদিবাসী সংগঠক সুমন্ত বর্মন, এইচআরডি আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র বর্মন, শান্ত মিয়া প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা বাগদা ফার্মের ভূমি থেকে আদিবাসী-বাঙালীদের উচ্ছেদ এবং তাদের ওপর হামলা-নির্যাতন, গুলির তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে অধিগ্রহণকৃত ভুমি প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের দাবি জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নারী বন্দীদের প্রশিক্ষণে সেলাই মেশিন প্রদান পরবর্তী সংবাদ শেরপুরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads