ads

রবিবার , ৬ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার জন্য ৩ লাখ টাকা সহায়তা দিল শেরপুর জেলা পুলিশ

খবর টি পড়েছেন : ১৬৮
অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার জন্য ৩ লাখ টাকা সহায়তা দিল শেরপুর জেলা পুলিশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-pic-1স্টাফ রিপোর্টার ॥ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত তৃতীয় শ্রেণির ছাত্রীর চিকিৎসার জন্য ৩ লাখ টাকা অনুদান দিয়েছে শেরপুর জেলা পুলিশ। ৬ নভেম্বর রবিবার দুপুরে চিকিৎসাধীন ছাত্রী সপ্তর্ষী সাহার পিতার হাতে অনুদানের চেক তুলে দেন শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম। বর্তমানে সপ্তর্ষী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, গত ১৯ অক্টোবর শেরপুর জেলা পুলিশ পরিচালিত ‘শেরপুর পুলিশ লাইন একাডেমী’র তৃতীয় শ্রেণির ছাত্রী সপ্তর্ষী সাহা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ২১ অক্টোবর ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সপ্তর্ষীর পিতা ক্ষুদ্র ব্যবসায়ী স্বপন সাহা মেয়ের চিকিৎসার খরচ কুলিয়ে উঠতে পারছিলেন না। ওইসময় শেরপুর পুলিশ লাইন একাডেমীর পক্ষ থেকে শেরপুরের পুলিশ সুপার সপ্তর্ষীর চিকিৎসা সহায়তার জন্য ওই উদ্যোগ নেন।
রবিবার দুপুরে পুলিশ লাইন একাডেমী চত্বরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে সপ্তর্ষীর পিতা স্বপন সাহার হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেন পুলিশ সুপার মেহেদুল করিম ও তার পতœী। ওই সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদারসহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাভাবিপ্রবি’র প্রভাষক হলেন শেরপুরের আওরঙ্গজেব আকন্দ পরবর্তী সংবাদ গারো নারী ধর্ষণকারীর শাস্তির দাবিতে শেরপুরে বাগাছাসের বিক্ষোভ-সমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads