স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রভাষক হিসেবে যোগদান করেছেন শেরপুরের মোঃ আওরঙ্গজেব আকন্দ। তিনি ৩০ অক্টোবর সকালে ওই প্রতিষ্ঠানের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সিনিয়র রিসার্চ এসোসিয়েট হিসেবে বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজে কর্মরত ছিলেন। সম্প্রতি আইএলও স্কলারশীপ নিয়ে জার্মানীর ইউনিভার্সিটি অব কেসেল ও বার্লিন স্কুল অব ইকোনমিকস এন্ড ল’ থেকে লেবার পলিসিস এন্ড গ্লোবালাইজেশন এর উপর এমএ ডিগ্রি সম্পন্ন করেছেন।
জানা যায়, শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান আওরঙ্গজেব আকন্দ ২০০২ সালে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী থেকে এসএসসি ও ২০০৪ সালে শেরপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। এরপর ২০০৫-০৬ সেশনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিপিএস বিভাগে ভর্তি হন এবং ওই প্রতিষ্ঠান থেকেই তৃতীয় ব্যাচের শিার্থী হিসেবে বিএসসি (অনার্স) ও মাস্টার্স কোর্সে অংশগ্রহন করে উভয় কোর্সে প্রথম শ্রেণিসহ মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। কৃষিব্যাংক শেরপুর অঞ্চলের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও নকলা শাখার ম্যানেজার (এসপিও) আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা আকন্দ তার পিতা এবং শেরপুর প্রেসকাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার তার মামা।
সরাসরি রাজনীতির সাথে জড়িত না থাকলেও আওরঙ্গজেব ছাত্রজীবন থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও প্রগতিশীল চিন্তা-চেতনা লালন করে আসছেন। তিনি পেশাগত জীবনে সফলতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
























