ads

রবিবার , ৬ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো নারী ধর্ষণকারীর শাস্তির দাবিতে শেরপুরে বাগাছাসের বিক্ষোভ-সমাবেশ

খবর টি পড়েছেন : ১৭৪
গারো নারী ধর্ষণকারীর শাস্তির দাবিতে শেরপুরে বাগাছাসের বিক্ষোভ-সমাবেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-1স্টাফ রিপোর্টার॥ গারো নারী ধর্ষণকারীর সর্বোচ শাস্তি ফাঁসি এবং তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)। ৬ নবেম্বর রবিবার দুপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাগাছাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও শেরপুর সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলা শাখার শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে বাগাছাস শেরপুর জেলা শাখার সভাপতি সুদর্শন মারাকের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মানিক রেক্স নকরেক, ঢাকা মহানগর সভাপতি অলিক মৃ, সাবেক সভাপতি পাপ্পু দিও, কেন্দ্রীয় নেতা রনি নকরেক, কবি সুহৃদ জাহাঙ্গীর এবং স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বাগাছাস নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের নিকট হস্তান্তর করে। স্মারকলিপিতে ঢাকায় গারো তরুনীর ধর্ষনকারীর ফাঁসিসহ সকল গারো আদিবাসী নারী ধর্ষন ও নির্যাতন মামলার দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।
উল্লেখ্য, ঢাকার বাড্ডায় গত ২৫ অক্টোবর স্থানীয় যুবক রুবেল মিয়া তার কয়েক সহযোগীর সহায়তায় এক গারো নারীকে ধর্ষন করে। ওই গারো নারী বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। এর আগে গত ২১ মে ঢাকায় কর্মস্থল থেকে ফেরার পথে আরেক আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার জন্য ৩ লাখ টাকা সহায়তা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কৃষি প্রনোদনা বিতরন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads