ads

শনিবার , ৫ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

খবর টি পড়েছেন : ১৪০
শেরপুরে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-prothomalo-rally-picture-04-11-2016স্টাফ রিপোর্টার : ‘এ দেশের বুকে ১৮ আসুক নেমে’ এ স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৪ নভেম্বর শুক্রবার প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এসব কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার সকাল সাড়ে দশটায় শেরপুর জেলা শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত পাতাবাহার খেলাঘর আসর প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খেলাঘর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলন, শেরপুরের সভাপতি রাজিয়া সামাদ, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, সেক্টরস কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক ফকির আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী প্রদীপ দে কৃষ্ণ, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, দুর্নীতি দমন কমিশনের সরকারি কৌসুঁলি মোখলেছুর রহমান জীবন, নাগরিক সংগঠন জনউদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আবু হান্নান, খেলাঘর আসরের অধ্যক্ষ আলিমুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মুগনিউর রহমান, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, ১৮ বছরের তরুণ পাঠক দূর্জয় সরকার ও মাশুকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রথম আলো শুধুমাত্র একটি সংবাদপত্রই নয়-এটি একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই পত্রিকাটি তার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সরকারের শুধু সমালোচনাই করে না, শাসক শ্রেণির শোষণের কথাও তুলে ধরে। ফলে মাঝেমধ্যেই ক্ষমতাসীনদের প্রতাপ আর রোষাণলের মুখে পড়তে হয় পত্রিকাটিকে। কিন্তু বস্তুনিষ্ঠ, সাহসী আর নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সকল বাধা পেরিয়ে প্রথম আলো আজ শুধু সর্বাধিক প্রচারিত সংবাদপত্রই নয়-এটি দেশের একটি শ্রেষ্ঠ সংবাদপত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী এই পত্রিকাটি ‘১৮ বছরের তরুণদের’ সঙ্গে নিয়ে বাংলাদেশকে বিশ্ব বুকে একটি উন্নত ও সমৃদ্ধশালী আধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে খেলাঘর আসরের শিশু শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায় সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং শেষে শেরপুর বন্ধুসভার সভাপতি মো. সাইফুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। শেরপুর বন্ধুসভার সকল বন্ধু অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নতুন কমিটি : সিরাজুল… পরবর্তী সংবাদ হিন্দুদের মন্দির-বাড়ীঘরে হামলা-ভাংচুরের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads