ads

শনিবার , ৫ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হিন্দুদের মন্দির-বাড়ীঘরে হামলা-ভাংচুরের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১২৬
হিন্দুদের মন্দির-বাড়ীঘরে হামলা-ভাংচুরের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-1স্টাফ রিপোর্টার : ব্রা‏্হ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা-লুটতরাজ ও মন্দির ভাংচুরের প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার সকালে শেরপুর শহরের টাউন হলের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী ওই কর্মসূচী চলাকালে একাত্মতা ঘোষনা করে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, সেক্টর কমার্ন্ডাস ফোরাম, উদীচী, জনউদ্যোগ, প্রেসক্লাব, খেলাঘরসহ আরও বেশ কয়েকটি সংগঠন এতে অংশগ্রহণ করে।
বিক্ষোভ সমাবেশে সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে প্রভাষক মলয় চাকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নূরল ইসলাম হিরু। অন্যান্যের মধ্যে সেক্টর কমার্ন্ডাস ফোরামের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, জেলা পূজা ্পরিষদের উপদেষ্টা শিক্ষাবিদ সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষাবিদ আবুল কালাম, সাংবাদিক মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, উদীচীর জেলা সভাপতি তপন সারোয়ার, মানবাধিকার নেতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ কৃষ্ণ দে, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট নরেশ চন্দ্র দে, পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক বিপুল চক্রবর্তী প্রমূখ।
ওইসময় বক্তারা ওই ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে যারা ফেসবুকে বাজে ছবি পোষ্ট করে ওই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে এর সাথে জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত পরবর্তী সংবাদ শেরপুরে বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের অভিষেক অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads