ads

শুক্রবার , ৪ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নতুন কমিটি : সিরাজুল ইসলাম সভাপতি, ইকবাল মাহমুদ সম্পাদক

খবর টি পড়েছেন : ১৫১
মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নতুন কমিটি : সিরাজুল ইসলাম সভাপতি, ইকবাল মাহমুদ সম্পাদক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

mbbpb-picশ্যামলবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামকে সভাপতি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. মো. ইকবাল মাহমুদকে সেক্রেটারী করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ওই কমিটি ২ নভেম্বর বুধবার গঠন করা হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলের প্রভোস্ট ড. পিনাকী দে সহ-সভাপতি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আশরাফ হোসাইন তালুকদার যুগ্ম-সম্পাদক, রসায়ন বিভাগের প্রভাষক ড. আশিষ কুমার সরকার কোষাধ্যক্ষ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক সাংগাঠনিক সম্পাদক, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মুজিব যুগ্ম-সাংগাঠনিক সম্পাদক, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও শহীদ জননী জাহানারা ইমাম হলের প্রভোস্ট ড. এ.এস.এম. সাইফুল্লাহ অফিস সম্পাদক, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক শারমিন আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক মো. আজিজুল হক প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
এছাড়া কমিটির কার্যকরী সদস্যরা হলেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ধনেস্বর চন্দ্র সরকার, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান শিকদার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফণী ভুষণ বিশ্বাস, ফার্মেসী বিভাগের প্রভাষক ড. মো. নুরুল ইসলাম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক মো. শাহেদ মাহমুদ ও গণিত বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান।

Shamol Bangla Ads

নব গ‌ঠিত ক‌মি‌টির যুগ্ম-সাংগাঠনিক সম্পাদক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মুজিব ব‌লেন, বঙ্গবন্ধু শিক্ষক প‌রিষদ বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষক‌দের অ‌নেক দি‌নের স্বপ্ন ও প্রত্যাশার এক‌টি বাস্তব রুপ। বিশ্ব‌বিদ্যাল‌য়ে বঙ্গবন্ধুর অাদর্শ ও মু‌ক্তিযু‌দ্ধের চেতনার চর্চা,  রাজনী‌তির বিষয়‌কে একা‌ডে‌মিক ভাষায় প্রকাশ, শিক্ষক‌দের দা‌বি ও স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নি‌য়ে  অা‌লোচনা ক‌মি‌টির উ‌ল্লেখযোগ্য উ‌দ্দেশ্য। এ‌টি এক‌টি স্ব‌প্নের প্রাথ‌মিক প্রকাশ, অ‌চি‌রেই ক‌মি‌টির ক‌লেবর বড় হ‌বে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হত্যা মামলায় ২ সহোদরের যাবজ্জীবন কারাদন্ড পরবর্তী সংবাদ শেরপুরে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads