স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ও গৌরীপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ব্রেনের সমস্যাজনিত রোগে রাজধানী ঢাকার ন্যাশনাল নিউরোসাইন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত ২২ অক্টোবর থেকে ওই হাসপাতালের পঞ্চম তলার ৫০৩ নং কক্ষে পরিচালক প্রফেসর ডাঃ দীন মোহাম্মদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ব্রেন ও ডান হাত-পা অবশ হওয়ার সমস্যায় অক্টোবরের প্রথম দিকে তিনি বিভাগীয় প্রধান ডাঃ হাসান জাহিদের পরামর্শ নিয়েও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় ভর্তির চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তিনি প্রথমে পপুলার হাসপাতাল ও পরে এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ্যাপোলো হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানানো হয় ব্রেনে টিউমারজনিত সমস্যার কথা এবং সেজন্য অপারেশনেরও পরামর্শ দেওয়া হয়। পারিবারিক সিদ্ধান্তে তিনি সেদিকে অগ্রসর না হয়ে খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞ (মেডিসিন) প্রফেসর ডাঃ দীন মোহাম্মদের পরামর্শে ন্যাশনাল নিউরোসাইন্সেস ও হাসপাতালে ভর্তি হন। তিনি ধারণা করছেন, টিবি বা যক্ষ্মার কারণে মাথাসহ হাত-পায়ের সমস্যা হয়েছে এবং সেটিই হয়ে থাকলে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।
এদিকে উপ-সহকারী ভূমি কর্মকর্তা আমিনুল ইসলামের আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষে তার সমন্ধী শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার সকলের দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার বাসিন্দা আমিনুল ইসলাম টাঙ্গাইলের করোটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় থেকে এমকম পাস করার পর ১৯৯৬ সনের দিকে জেলা প্রশাসনের রাজস্ব বিভাগে উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চলতি বছরের ২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ঢাকায় ভূমি প্রশাসন প্রশিণ কেন্দ্র ভূমি মন্ত্রণালয়ের ‘বিশেষ ভূমি ব্যবস্থাপনা প্রশিণ কোর্স-২০১৬’ সমাপ্তের পর তাকে শেরপুর ও জামালপুর জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
























