ads

শনিবার , ৫ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইজতেমার প্রস্তুতি ॥ হুইপ আতিকের পরিদর্শন

খবর টি পড়েছেন : ১৯৩
শেরপুরে ইজতেমার প্রস্তুতি ॥ হুইপ আতিকের পরিদর্শন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ijtema-huip-dcস্টাফ রিপোর্টার ॥ ধর্মপ্রাণ মুসলমানেরা দুনিয়া ও আখেরাতে কামিয়াবী ও আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে ১০ নভেম্বর বৃহস্পতিবার বাদ আছর থেকে শেরপুরে অনুষ্ঠেয় ৩ দিনব্যাপী জেলা ইজতেমার প্রস্তুতি প্রায় চূড়ান্তের পথে। শনিবার যোহর পর্যন্ত চলবে ওই ইজতেমা। এদিকে ৫ নভেম্বর শনিবার দুপুরে ইজতেমাস্থল পরিদর্শন করেছেন সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন উপস্থিত ছিলেন। তারা সুষ্ঠুভাবে ইজতেমা শেষ করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
তবলিগ জামায়েতের আহলে সুরা ও জিম্মাদার সাথীদের সমন্বয়ে শেরপুর শহরের অষ্টমীতলা পুলিশ লাইনের পাশ্ববর্তী ভাটারাঘাট সংলগ্ন মৃগী নদীর উত্তর পাড়ে ওই ইজতেমার আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় লাখো মুসুল্লির ধারণক্ষমতা সম্পন্ন ১০ একরের মাঠ তৈরির কাজ শেষ হয়েছে। প্রতিদিন জেলা শহর ও জেলার অন্যান্য উপজেলার তবলিগ জামায়াতের সাথী ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী শত শত মানুষের স্বেচ্ছাশ্রমে শহরের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া মৃগী নদীর উত্তর পাড়ে নদী সংলগ্ন মাঠ তৈরিতে বাঁশ ও চাটাই দিয়ে প্যান্ডেল তৈরি, মাটি ভরাট কাজ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য টিউবওয়েল, অজু খানা, মুসল্লিদের রান্নাবান্দার কাজ ও অস্থায়ী প্রশ্রাব-পায়খানা তৈরির কাজও অনেকটাই শেষ হয়েছে। আহলে সূরার অন্যতম সদস্য মোঃ নুর রহমান জানান, ৮ সদস্যের আহলে সূরা ও জিম্মাদারদের পরামর্শে প্রতিদিন কয়েকশ সাথীসহ স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসা মুসল্লীদের মাধ্যমেই ইজতেমা আয়োজনের প্রস্তুতি শেষ করা হচ্ছে। কেবল তাবুতেই ৫০ হাজার মুসল্লীর থাকার ব্যবস্থা করা হয়েছে। শেরপুর অঞ্চলের মুসল্লীরা ছাড়াও ভিন্ন জেলা থেকে পৃথক পৃথক জামাত আসতে পারে। তিনি আশা করছেন, শেরপুরে এই প্রথমবারের জেলা ইজতেমায় এক থেকে দুই লাখ মুসল্লীর শরিক হওয়ার সম্ভাবনা রয়েছে। একই কথা জানিয়ে আহলে সূরার আরেক সদস্য প্রফেসর সারওয়ার জাহান বলেন, তাবলীগ সাথী, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লীদের পাশাপাশি হুইপ আতিউর রহমান আতিকসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজনও খোঁজ-খবর নিচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম ব্রেনের সমস্যায় নিউরোসাইন্স… পরবর্তী সংবাদ মাভাবিপ্রবি’র প্রভাষক হলেন শেরপুরের আওরঙ্গজেব আকন্দ

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads