স্টাফ রিপোর্টার ॥ বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের প্রথম খেলায় স্বাগতিক ময়মনসিংহ জেলা দলকে ২-১ গোলে পরাজিত করেছে শেরপুর জেলা দল। ৫ নভেম্বর শনিবার সকালে সার্কিট হাউজ মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমার্ধে শেরপুর জেলা দল ১ গোল করলে দ্বিতীয়ার্ধে তা পরিশোধ করে ময়মনসিংহ জেলা দল। পরে ট্রাইব্রেকারে ২-১ গোলে বিজয়ী হয় শেরপুর জেলা দল।
শেরপুর জেলা ফুটবল উপ-পরিষদের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, ইতোপূর্বে শেরপুর জেলা পর্যায়ে অনুষ্ঠিত খেলায় সদর উপজেলার নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে পুনর্গঠিত শেরপুর জেলা দল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় ময়মনসিংহ জেলায় চ্যাম্পিয়ন হওয়া ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। কাজেই কলসিন্দুর দলের সাথে শেরপুরের এ বিজয় নিঃসন্দেহে ঐতিহাসিক। তিনি জানান, ওই প্রতিযোগিতায় ময়মনসিংহ, শেরপুরসহ বিভাগের অপর ২ জেলা জামালপুর ও নেত্রকোনা অংশ নিচ্ছে।
এদিকে ময়মনসিংহ জেলা দলকে ২-১ গোলে পরাজিত করায় শেরপুর জেলা দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

























